1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫.২৭ পিএম
  • ৫৬ Time View

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসভিপি ও ডিসিআরও (ভারপ্রাপ্ত) মোঃ নাসিম আলম। উপব্যবস্থাপনা পরিচালকরা আদিল রায়হান, শামীম আহম্মদ এবং অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঝুঁকি সম্মেলনে সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষ, সকল আঞ্চলিক অফিসের প্রধান, সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখার ইনচার্জরা সহ সর্বমোট ৪২১ জন কর্মকর্তা হাইব্রিড পদ্ধতিতে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com