1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা উপভোগ করবেন পেনিনসুলা চিটাগংয়ের কর্মকর্তারা

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫.২৬ পিএম
  • ৭৫ Time View

চট্টগ্রামের অন্যতম বিলাসবহুল হোটেল দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের সাথে ব্র্যাক ব্যাংকের নতুন পার্টনারশিপের ফলে ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সেবা উপভোগ করবেন হোটেলটির কর্মকর্তারা।

স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি-সহ ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিংয়ের অনেক বিশেষ সুবিধা পাবেন কর্মকর্তারা। এর ফলে তাদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা হবে আরো স্বাচ্ছন্দ্যময়।

হোটেল প্রাঙ্গণে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট – চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং দ্যা পেনিনসুলা চিটাগংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা।

দ্যা পেনিনসুলা চিটাগং বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত একটি চার-তারকা হোটেল। ১২২টি বিলাসবহুল রুম আর স্যুইট, বিভিন্ন ধরনের ডাইনিং অপশন, সুইমিং পুল, বিজনেস সেন্টার-সহ এখানে আছে বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য নানান অত্যাধুনিক সুযোগ-সুবিধা। তাই, অবসর কাটাতে কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে চট্টগ্রাম ভ্রমণ করা অধিকাংশ মানুষেরই প্রথম পছন্দ হোটেলটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পেনিনসুলা’র প্রতিনিধি হিসেবে নিজেদের টিম নিয়ে আরো উপস্থিত ছিলেন হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রতীক ভট্টাচার্য এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এমআর মীর কাশেম।

ব্র্যাক ব্যাংকের পক্ষে আরো ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, রিজিয়নাল হেড – ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জামশেদ আহমেদ চৌধুরী, রিজিওনাল হেড অব এমপ্লয়ি ব্যাংকিং – চট্টগ্রাম ফিরোজ মাহমুদ।

গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তারই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com