1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

হাসপাতাল থেকে দোয়া প্রার্থনা হিনার

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১১.০৭ এএম
  • ৮১ Time View

বলিউড অভিনেত্রী ও বিগ বস তারকা হিনা খান দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এদিকে ক্যান্সারে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একের পরে এক কেমো নেওয়া— সমস্ত ঘটনাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ক্যামেরার সামনে বসেই মাথার চুল কেটেছিলেন। সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছেন তার অনুরাগীরা। 

এত কষ্ট যন্ত্রণার মধ্যেও কাজ থামাননি ‘ইয়ে রিসতা ক্যায়া কেহলাতি হ্যায়’র প্রিয় অক্ষরা। সম্প্রতি ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা গেছে তাকে। যদিও আজকাল চলাফেরা করতে অসুবিধা হয়। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। 

যেখানে দেখা যায়, হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথিটার, অন্য হাতে লাল তরলের ব্যাগ। তাতেই লাগানো নল। মাথা ঢাকা টুপি দিয়ে। ক্যাপশনে হিনা লেখেন, ‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে। প্রার্থনা করবেন।’  মুহূর্তেই ছড়িয়ে পড়ে হিনার নতুন এই পোস্ট। 

অভিনেত্রীর এই পোস্টে তাকে সাহস জুগিয়েছেন অঙ্কিতা লোখান্ডে, সুনীল গ্রোভার, আরতি সিংহের মতো তারকারা। কয়েক মাস আগে হিনা নিজেই ঘোষণা করেছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন। 

কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com