1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

মেহেরপুরে ইসলামী ব্যাংকের গাংনী শাখা উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫.০২ পিএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৯তম শাখা হিসেবে গাংনী শাখা ৫ ডিসেম্বর ২০২৪, বৃহ¯পতিবার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান।  সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।

অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েট-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূরুল কবীর। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা । ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখাপ্রধান মোঃ মাসুদ করিম। গ্রাহক ও  আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন মানিকনগর ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সমাজসেবক মাওলানা তাজউদ্দিন খান, গাংনী পৌরসভার প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র মোঃ ইনসারুল হক, ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম এবং কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা। এসময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা ও প্রতীক্ষার ব্যাংক। শরী‘আহ নীতিমালার আলোকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ফলে ইসলামী ব্যাংক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।  এ ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে দেশের সেরা ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে।  

তিনি আরও বলেন, মাঝারি ও বৃহৎ শিল্প বিনিয়োগের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে ইসলামী ব্যাংকের সেবাসমূহের চাহিদা ও আওতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) ১৯৮৫ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৩৪ হাজার গ্রামের প্রায় ১৮ লাখ প্রান্তিক মানুষকে সফল ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করেছে।

তিনি গাংনী এলাকার কৃষিশিল্প ভিত্তিক ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে উপযোগী বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, দেশের অন্যান্য শাখার মতো গাংনী শাখাতেও সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com