1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৯ পিএম
  • ৯৫ Time View

আপাতত নাটককে বিদায় জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সোশ্যাল মিডিয়ায় নাটককে বিদায় জানানোর কারণও জানিয়েছেন লাক্স তারকা এ অভিনেত্রী।

রোববার (২ ডিসেম্বর) ফারিয়া তার ভেরিফাইড ফেসবুকে জানান, আর নাটকে দেখা যাবে না তাকে। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোন টাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করবো। ধন্যবাদ।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি পান ফারিয়া। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে ক্যারিয়ার গড়ে তোলেন।

ব্যক্তি জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন ফারিয়া। চলতি বছরের মে মাসে দেখেন প্রথম সন্তানের মুখ। এরপর থেকেই শোবিজ পাড়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপাতত নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com