1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯.১৮ এএম
  • ১১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “লেটস গ্রো টুগেদার ফর এ বেটার ফিউচার” স্লোগানকে সামনে রেখে
অনুষ্ঠিত হয়ে গেলো জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট ২০২৪। শনিবার (১ডিসেম্বর)
সীতাকুন্ডের বাড়বকুন্ডের জেএমআই এলপিজির মাদার টার্মিনাল ১ এ এই আয়োজন অনুষ্ঠিত
হয়।


সারাদেশ থেকে ২০০ জন এলপিজি ডিস্ট্রিবিউটির, ৭০ জন অটোগ্যাস স্টেশন মালিক ও জেএমআই
এলপিজি এবং গ্রুপের কর্মকর্তাদের নিয়ে দুইদিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
পরিবেশকরা তাদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানা ধরনের সমস্যা এবং সুষ্ঠভাবে এই ব্যবসা
এগিয়ে নিতে নানাধরণের নির্দেশনা ও মতামত প্রদান করেন।


আয়োজনে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন,
আমাদের সম্মানিত পরিবেশকদের, আমরা বিজনেস পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়ে আজকের এই
আয়োজনকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। এই দীর্ঘ যাত্রায়
আপনারা আমাদের পাশে ছিলেন শক্তি ও এগিয়ে চলার প্রেরণা হয়ে।


তিনি বলেন, আপনারা ড্রিস্টিবিউটাররা হচ্ছেন আমাদের ব্যবসার প্রাণ। আমি মনে প্রাণে
বিশ্বাস করি আপনারা যদি শতভাগ সক্রিয় থাকেন তাহলে আমরা বাংলাদেশের শীর্ষ এলপিজি
কোম্পানী থেকে নাম্বার ওয়ান এবং সেরা এলপিজি কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।
আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেএমআই এলপিজির চেয়ারম্যান জনাব
সুরাইয়া আক্তার রিনা, ডিরেক্টর হোই কোয়ান কিম, জেএমআই গ্রুপের সিএফও মোঃ জাহাঙ্গীর
আলমসহ জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল গ্যাস,এলপিজি, সিলিন্ডারসহ জেএমআই গ্রুপের অন্যান্য
প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ‍্যাস প্রকল্পে জাপান,দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও থাইল্যান্ড এর
যৌথ বিনিয়োগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com