1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ২.২৮ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ।

সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান এম. জুবায়ের আজম হেলালী, আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান আবদুল নাসের ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ জামাল উদ্দীন। এসময় চট্টগ্রাাম উত্তর জোন ও চট্টগ্রাাম দক্ষিণ জোনের অধীন বিভিন্ন শাখাপ্রধান এবং কর্পোরেট শাখাসমূহের প্রধান, প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com