1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৭.৩১ পিএম
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবসায়িক পরিকল্পনা-২০২৪ অর্জনের পর্যালোচনা এবং ব্যবসায়িক পরিকল্পনা-২০২৫ এর প্রস্তুতির জন্য নির্দেশিকা প্রদানে শাখা ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করেছে। রবিবার (২৪ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দীন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গির আলম।

প্রধান অতিথি চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদেরকে আরো বেশি গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে তারল্য সংকট দূর করার জন্য স্থানীয়ভাবে আমানত সংগ্রহ করতে হবে এবং খেলাপি ঋণ আদায়ের জন্য জোর প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।”

এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক পরিকল্পনা-২০২৪ এর অর্জন নিয়ে বিশদ পর্যালোচনা করা হয় এবং ব্যবসায়িক পরিকল্পনা-২০২৫ এর প্রস্তুতির জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com