1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

আইএফআইসি ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮.৩৮ পিএম
  • ২২৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আইএফআইসি ব্যাংক পিএলসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর, ২০২৪ রোজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি আয়োজিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব এস এম হাসান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড.
নাজমুস সাদাত এবং আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, আইএফআইসি টাওয়ার, ৬১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ওয়াটার এবং এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. সানাউল ইসলাম।


শুরুতেই জনাব এস এম শাহরিয়ার জামান শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে সকলকে স্বাগত জানান। প্রধান অতিথি জনাব এস এম হাসান রেজা দেশের অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নে আর্থিক সাক্ষরতার ভূমিকা নিয়ে তাঁর মতামত তুলে ধরেন। আইএফআইসি ব্যাংকের জনাব ফারিহা হায়দার শিক্ষার্থীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতে ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।


অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক মোঃ সানাউল ইসলামের সমাপনী বক্তব্যে তিনি আর্থিক সাক্ষরতা প্রসারে সক্রিয় ভূমিকার জন্য আইএফআইসি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এই উদ্যোগটি সারা বাংলাদেশে আর্থিক ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা দেশের ভবিষ্যত প্রজন্মের সামগ্রিক উন্নয়নে ব্যাংকটির অব্যাহত
প্রচেষ্টার অংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com