1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

সাড়ে চার মাসেই ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২.৫১ পিএম
  • ১৭২ Time View

চলতি অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই ১০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স। জুলাই মাস থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১০ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা ১ হাজার ৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৮৮ বিলিয়ন বা ৭৮৮ কোটি ডলার।

একই সময়ের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ৩২ শতাংশ। রেমিট্যান্সের পাশাপাশি ভালো রপ্তানি আয়ের কারণে ডলার বাজারে কিছুটা স্বস্তি ফিরছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত ১৩ নভেম্বর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। চলতি মাসের ১৩ দিনে এসেছে ১০৯ কোটি ডলার। গত বছরের নভেম্বর মাসের ১৩ দিনে যেখানে ১০০ কোটি ডলার এসেছিল। এ হিসাবে চলতি মাসের এ কয়েক দিনে প্রায় সাড়ে ৯ কোটি ডলার বা ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ব্যাংকিং চ্যানেলে ৯৮৪ কোটি ডলার দেশে এসেছে। চার মাসে বেড়েছে ২৯ দশমিক ৯৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৫৭৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০ দশমিক ৮০ শতাংশ বেশি। যে কারণে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ডলারের দর ১২০ টাকায় স্থিতিশীল আছে।

আবার দুই দফায় আকুতে ২৮৭ কোটি ডলার এবং আগের সরকারি দেনা ১৫০ কোটি ডলার পরিশোধ হয়েছে। এর পরও রিজার্ভ রয়েছে ১৮ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। গত জুলাই শেষে যা ২০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com