সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’   আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

মাধবপুরে যুবদল নেতার উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

লিটন পাঠান
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবদলের নেতা মোঃ সিরাজুল ইসলামের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মোঃ বিল্লাল মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। বৃহস্পতিবার (১৩-নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার এস.আই সাইদুল রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন (১০-নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কর্মসূচি পালন শেষে পায়ে হেটে বাড়ী যাওয়ার সময় উজ্জ্বল মিয়া, বাদল মিয়া ও বিল্লাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর রাম দা, চাপাতি, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।

গুরুত্বর আহত অবস্থায় যুবদল নেতা সিরাজুল ইসলাম ও শ্রমিক দল নেতা এমরানক ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য যে কুখ্যাত দাদন ও মাদক ব্যবসায়ী বাদল মিয়া, উজ্জ্বল মিয়া গংদের বিরুদ্ধে খুন, চুরি-ছিনতাই,  চাঁদাবাজি ও অপহরনসহ অসংখ্য মামলা রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন জানান-এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন গ্রেফতারকৃত বিল্লাল মিয়া এজাহার নামীয় আসামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS