1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গায় পানবরজ থেকে অর্ধগলিত যুবতীর মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১০.২২ পিএম
  • ২২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারী শ্মশান মাঠ সংলগ্ন একটি পানবরজ থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অজ্ঞাতপরিচয়ে এক নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে সন্ধ্যার দিকে মৃতের পরিচয় শনাক্ত হয়। জানা যায়, মরদেহটি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইদগাহ পাড়ার খোয়াজ আলীর মেয়ে খালেদা আক্তার মুন্নি (২১), তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে বরজে কাজ করতে যাওয়া শ্রমিকরা বরজের পাশে মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, “৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com