1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৮.১৯ পিএম
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ৮১ লাখ ৭০ হাজার ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫৭২ কোটি ৮৮ লাখ ডলার ২০ হাজার ডলার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি আমদানি ব্যয় কমে আসা ও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকার কারণে ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। প্রবাসী আয় বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংককে আর বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হয় না। বরং প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলোকে রেমিট্যান্সের নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করতে হয়।

বৈদেশিক ঋণ, সহায়তা, বিনিয়োগের ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়। আবার রপ্তানি আয়ও রিজার্ভের অংশ। রপ্তানি আয় বাদে রিজার্ভের সব উৎসে ইতিবাচক ধারা অব্যাহত আছে। যে কারণে রিজার্ভের হ্রাসের হার কিছুটা কমেছে।

তথ্য বলছে, আগের মাস ৮ অক্টোবরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি।

উল্লেখ্য, দুই-এক দিনের মধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com