1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই : উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪.৩২ পিএম
  • ১৩৯ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মানুষের অর্থে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই। নয়ছয়ের কথা যেগুলো শুনেছেন সেগুলো বহুত আগের কথা।

আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে বুরো বাংলাদেশ অডিটোরিয়ামে স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠনের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব গ্রহণের পর একটি পরিবর্তিত গাইড লাইনের অধীনে সাতটি সরকারি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে আশা করি নয়ছয়ের কথাটা আপনারা শুনবেন না। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইড লাইনের কারণে অনেকগুলো বাদ দেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন ইটভাটার অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫ সালের পর কোনো সরকারি নির্মাণে আর পোড়ানো ইট ব্যবহার করা হবে না। কোন সভ্য দেশে মাটি দিয়ে ইট পুড়িয়ে বিল্ডিং বানায় না। তারা বিকল্পে চলে গেছে। আমাদেরকেও বিকল্পে চলে যেতে হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, এখন পলিথিন একটা নিষিদ্ধ জিনিস। একটা নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটাও নিষিদ্ধ। পলিথিন সস্তা এ ধারণা ঠিক না। এটা একশ বছরেও পৃথিবী থেকে যাবে না। পলিথিন ব্যবহার বন্ধ করলে দেশীয় জিনিসগুলো ফিরে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও বুরো বাংলাদেশের পরিচালক ফারমিনা হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com