1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সাউথইস্ট ব্যাংক ও বিকাশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৮.৪৮ পিএম
  • ১৭৫ Time View

সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিকাশের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যার মাধ্যমে বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টদের সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করা যায়। বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টদের চব্বিশ ঘন্টা দ্রæততার সাথে অর্থ প্রবাহ পরিচালনা করতে সহায়তা করার জন্য এই সুবিধাজনক এবং সুরক্ষিত পরিষেবাটি চালু করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টরা যাদের সাউথইস্ট ব্যাংক পিএলসি.- তে একাউন্ট রয়েছে তারা ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে তাৎক্ষনিক অ্যাড মানি এবং ই-মানি স্থানান্তর করতে সক্ষম হবে। এ ছাড়াও, বিকাশ দ্বারা প্রবর্তিত এই ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টরা দ্রæততম সময়ের মধ্যে সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স স্থানান্তর করে তাদের ডিজিটাল ওয়ালেটে ই-মানি জেনারেট করতে পারবে এবং তারা তাদের ডিজিটাল ওয়ালেট থেকে সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্টে ই-মানি স্থানান্তর করতে পারবে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খান, বিকাশ লিমিটেডের সি এফ ও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com