1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭.৫৭ পিএম
  • ২১৮ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ২৪ অক্টোবর ৪৬তম সার্কফাইন্যান্স গভর্নরস্ গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে আগামী এক বছরের (নভেম্বর ২০২৪-অক্টোবর ২০২৫) জন্য বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে সার্কফাইন্যান্স নেটওয়ার্কের পূর্ববর্তী চেয়ার সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার কাছ থেকে সার্কফাইন্যান্সের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।

শ্রীলঙ্কায় জুন ২০২৪ সালে অনুষ্ঠিত ৪৫তম সার্কফাইন্যান্স গভর্নরস্ গ্রুপ মিটিং-এ সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অনুরোধে সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে বাংলাদেশ সম্মতি জানিয়েছিল।

সার্কফাইন্যান্স নেটওয়ার্কের টার্মস্ অব রেফারেন্স অনুযায়ী, প্রতিবছর সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকসমূহের গভর্নর ও অর্থ মন্ত্রনালয়ের অর্থ সচিবদের অংশগ্রহণে দু’টি গভর্নরস্ গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১ম সভাটি সাধারণত সার্কফাইন্যান্স চেয়ার কান্ট্রিতে এবং অন্য সভাটি বিশ্বব্যাংক-আইএমএফ’র অক্টোবর/নভেম্বর মিটিং-এর সাইডলাইনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাষ্ট্র বা সরকার প্রধানদের অংশগ্রহণে ১০ম সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের প্রেক্ষিতে সার্কভুক্ত আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিববৃন্দের সমন্বয়ে ১৯৯৮ সালে সার্কফাইন্যান্স নেটওয়ার্ক গঠিত হয়।

সামষ্টিক অর্থনীতির খাতসমূহের বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণে সার্কভুক্ত দেশসমূহের অভিজ্ঞতা ও মতামত আদান প্রদান করাই এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com