1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গায় অস্ত্র ও নগদ টাকাসহ অবৈধ কর্মকান্ডের আলোচিত নাম রুপা খাতুন গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭.৩৪ পিএম
  • ৩১৫ Time View

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের শ্মশানপাড়া এলাকায় রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ রুপা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। গ্রেফতারকৃত রুপা খাতুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ইসলাম পাড়ার মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী এবং শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে।

অভিযানকালে রুপা খাতুনের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি পয়েন্ট ২২ মি.মি. রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ টাকা, ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), একটি হুক্কা এবং ৬টি মদের বোতল। রুপা খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসা ও পতিতাবৃত্তির সাথে সম্পৃক্ত পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, এ ঘটনায় রুপা খাতুনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com