1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গায় দিনদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৯.১৪ পিএম
  • ১৩৯ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার এলাকায় আজ (রোববার, ২০ অক্টোবর) সকালে এক নারীর গলা কেটে হত্যা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। নিহত নারী অঞ্জলি রানী বিশ্বাস (৫৫), তিনি দৌলতদিয়ার দক্ষিণপাড়ার বাসিন্দা নরসুন্দর গণেশ পরমানিকের স্ত্রী।

পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে অঞ্জলি রানীকে হত্যা করে এবং ঘরের বাক্স ভেঙে তিন ভরি সোনার গহনা ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। নিহতের ছোট ভাই অশোক কুমার জানান, তার মেয়ে কলেজ থেকে ফিরে এসে বাড়িতে বোনের মরদেহ দেখতে পায়। তিনি আরও বলেন, তার বোন অসুস্থ ছিলেন এবং চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, অঞ্জলি রানীকে গলা কেটে হত্যার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com