1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ক্লাব বিশ্বকাপে ‘অতিথি দল’ হিসেবে মায়ামিকে রাখতে চায় ফিফা

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২.৪৮ পিএম
  • ১৪১ Time View

২০২৬ বিশ্বকাপের আগে আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। ২০২৫ ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিকে সুযোগ দিতে যাচ্ছে ফিফা। সরাসরি কোয়ালিফাই না করলেও অতিথি দল হিসেবে ইন্টার মায়ামিকে এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগামী বছরের জুন-জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। এবারই প্রথম ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। কোয়ালিফাইং প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে ৩০ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ দুই দলের মধ্যে একটি হিসেবে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি।

অতিথি হিসবে ইন্টার মায়ামিকে সুযোগ দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শিগগিরই এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে ফিফা।

মেসির আগমন যে ক্লাব বিশ্বকাপে বাড়তি মাত্রা যোগ করবে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। তবে কোন মানদণ্ডে মেসির দল সুযোগ পাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। সেক্ষেত্রেও ফিফার হাতে যথেষ্ট যুক্তি আছে।

চলতি মৌসুম দুর্দান্ত পার করেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে জিতে নিয়েছে সাপোর্টার্স শিল্ড। এই যোগ্যতা দিয়েই ক্লাব বিশ্বকাপ খেলতে পারেন লিওনেল মেসিরা। এছাড়াও স্বাগতিক হিসেবে খেলার ক্ষেত্রেও একটি সুযোগ চালু রেখেছে ফিফা। তাই মেসিদের এই টুর্নামেন্টে খেলতে তেমন কোনো বাধা নেই।

ক্লাব বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে সুযোগ পায় চার দল। এরই মধ্যে মনটেরি, লিও, পাচুকা এবং সাউন্ডার্স এই জায়গা দখল করে নিয়েছে। মায়ামিও সুযোগ পাবে নিয়মিত লিগের চ্যাম্পিয়ন হিসেবে। তবে সেটা যদি না হয়, সেক্ষেত্রে স্বাগতিক হিসেবে তাদের সুযোগ দেয়া হবে। বিষয়টি নিয়ে যাতে কোন ধোঁয়াশা তৈরি না হয় তাই দ্রুতই ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপ খেলার ঘোষণা দেবে ফিফা।

ক্লাব বিশ্বকাপের জন্য ইতোমধ্যে উয়েফার ১২, কনমেবলের ৫ এবং কনকাকাফের ৪টি দলের নাম চূড়ান্ত করেছে ফিফা। এছাড়াও সমান সংখ্যাক চারটি করে দল এফসি এবং কাফ থেকে নেয়া হয়েছে। চূড়ান্ত হওয়া ৩০টি ক্লাবের মধ্যে একটি ক্লাব জায়গা করে নিয়েছে ওশেনিয়া অঞ্চল থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com