1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

সর্বোচ্চ আয় করা ফুটবলার কে?

  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৯.১৩ পিএম
  • ১৬১ Time View

ফোর্বসের হিসেবে এবারও সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। বছরে রেকর্ড সাড়ে ২৮ কোটি ডলার আয় করেন সিআর সেভেন। দুই নম্বরে আছেন তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন এই আর্জেন্টাইন ফুটবলারের আয় রোনালদোর অর্ধেকেরও কম, ১৩ কোটি ৫০ লাখ ডলার। এক বছরের বেশি মাঠের বাইরে থেকেও পরের জায়গাটা নেইমার জুনিয়রের।

মাঠে সেই আগের ঝলক এখন দেখা যায় না প্রতিদিন। মনোযোগ দিয়ে দেখলে বয়সের ছাপ বোঝা যায় বেশ ভালোভাবেই। কিন্তু আয় রোজগারে এখনো ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছে নেই কেউ। বিজ্ঞাপনের বাজারে এখনো ‘হট কেক’ সিআরসেভেন। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়ীকি ফোর্বস এর হিসেব বলছে, ২০২৪ সালেও সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় একক আধিপত্য ক্রিস্টিয়ানোর। প্রকাশিত তালিকার হিসেব মেলালে দেখা যায়, গত বছর ৩ হাজার ৪১৬ কোটি টাকারও বেশি আয় করেছেন পর্তুগিজ রাজপুত্র। যা আগের হিসেবের তুলনায় আড়াই কোটি ডলার বেশি।

এই অর্থ কেবল তার বেতন কিংবা ফুটবল মাঠের হিসেব নয়। আল নাসরের সঙ্গে চুক্তির অর্থ ছাড়াও একটি বিশাল অঙ্কের টাকা তিনি পান বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে। পাশাপাশি তার নিজেরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বেশ কয়েকটি। সেগুলোর আয়ও যুক্ত হয় তার এই হিসেবে। যা তাকে বানিয়েছে ফুটবল দুনিয়ার সবচেয়ে ধনী খেলোয়াড়ে। ফোর্বস বলছে, মাঠ থেকেই সিংহভাগ আয় করেন রন। যার পরিমাণ ২২ কোটি ডলার। এক হিসেবে দেখা গেছে প্রতি সেকেন্ডে ১ হাজার ৯৮ টাকা আয় করেন রোনালদো। আয়ের এ অঙ্ক এতটাই অবিশ্বাস্য যে, ইতিহাসে তার চেয়ে বেশি আয় করতে পারেননি আর কোনো ফুটবলার। জগৎ বিখ্যাত বক্সার ফ্লয়েড মেওয়েদার এক মৌসুম এর চেয়ে বেশি অর্থ আয় করেছিলেন একবার।

দুইয়ে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে, মেসির পারিশ্রমিক রোনালদোর অর্ধেকেরও কম। অঙ্কটা ডলারে সাড়ে ১৩ কোটি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬১৮ কোটি ২৯ লাখ টাকা বাৎসরিক আয় করেন লিও। গত বছরের হিসেবেও এই তালিকায় রোনালদোর থেকে পেছনে ছিলেন মেসি।

চোট আর ইনজুরিতে আক্রান্ত হয়ে পুরো মৌসুমটা মাঠের বাইরে কাটিয়ে দিয়েও ধনী ফুটবলাররের তালিকায় নিজের আধিপত্য ধরে রেখেছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার আছেন তালিকার তিন নম্বরে। সারা বাছর না খেলেও তার আয় ১ হাজার ৩১৮ কোটি টাকারও বেশি। যা মার্কিন ডলারে ১১ কোটি।

চার নম্বরে আছেন করিম বেনজেমা। তার আয় ১ হাজার ২৪৬ কোটি টাকা। পরের জায়গাটা রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পের। শীর্ষ পাঁচের একমাত্র ফুটবলার, যিনি ইউরোপিয়ান কোনো লিগে খেলছেন। কিলিয়ানের বাৎসরিক আয় ১ হাজার ৭৮ কোটি টাকা। এমবাপ্পে ছাড়াও এ তালিকায় আছেন আরও একজন মাদ্রিদ ফুটবলার। ব্রাজিলের তরুণ সেনসেশন ভিনিসিউস জুনিয়র। তার বাৎসরিক আয় ৬৫৯ কোটি ৩০ লাখ টাকা। তালিকায় যা আছে ৭ নম্বরে।

তালিকার ৬ নম্বরে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। আটে মোহাম্মদ সালাহ, নয়ে সাদিও মানে এবং তালিকার শেষ নামটি কেভিন ডি ব্রুইনার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com