1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

তৃতীয় বিয়ে পারিবারিকভাবে করবেন শাকিব খান

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩.২৬ পিএম
  • ১৩৭ Time View

ব্যক্তিজীবনে দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তবে দুইটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন তিনি। সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন এই নায়ক। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথচলা। 

বর্তমানে এই নায়কের জীবনে  দু’জন (অপু-বুবলী) মানুষ অতীত। এসব নিয়ে শাকিব খানের আক্ষেপ-ভ্রূক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে। 

তবে শাকিব খানের পরিবার চাচ্ছে, তাদের সন্তান আবারও বিয়ে করে সংসারী হোক। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাকিব খান। 

যেখানে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন শাকিব খান। তিনি বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।’

এ সময় বাবা-মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে নায়ক বলেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

ওই সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com