1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

বগুড়ায় পুণ্ড্র ডিবেটিং ক্লাবের ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৮.৩৮ পিএম
  • ৪৮১ Time View

স্টাফ রিপোর্টারঃ জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় পুণ্ড্র ডিবেটিং ক্লাব, সরকারি আজিজুল হক কলেজের আয়োজনে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা কামাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। 

বিতর্কের বিষয় ছিল ‘শিক্ষার জন্য আর্থিক সঙ্গতি নয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশই বেশি প্রয়োজন।’

বিতর্কে দুটি দল অংশগ্রহণ করে যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে যুমনা দল কে হারিয়ে পদ্মা দল বিজয়ী হয়।

বিচারকের দায়িত্ব পালন করেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাসলিমা খাতুন, মোঃ ইব্রাহিম হোসেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মার্কেটিং , সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  মো: মোস্তফা কামাল সরকার।

বিতর্কের মাডারেটরের দায়িত্ব পালন করেন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সভাপতি মো: জাহিদ হাসান। এ সময় অডিটোরিয়ামে ডিবেটিং ক্লাবের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com