1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

হাতীবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ

  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৪.১৮ পিএম
  • ১৯৭ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিল থেকে বন্যার্তদের  মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের আলহাজ্ব গহের আলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাত্ব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দুলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আইয়ুব আলী আকাশ, আনিছুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাতীবান্ধার প্রতিনিধিরা।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় লালমনিরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দশ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আইয়ুব আলী আকাশ বলেন, উত্তরবঙ্গসহ সারাদেশের মানুষের প্রাণের দাবী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা নিয়ে শীঘ্রই আমাদের ঢাকা থেকে লংমার্চ টু তিস্তা এবং তিস্তায় মহাসমাবেশের মতো কর্মসূচী অতিদ্রুতই আসছে। এজন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দুলাল হোসেন বলেন, আমি এটিকে ত্রান বলবো না,এটি হল উপহার আর আমরা এই ধরনের কাজকে স্বাগত জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com