1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৯.২৭ পিএম
  • ২৪৪ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মচারীর শাহিন আহমেদ (৩০) দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শাহিন আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী হিসেবে কাজ করেন। তিনি গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের মাসুক মিয়ার ছেলে।

শাহিন জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ব্যাংকের ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। পরে গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা করে কদমতলী ওভারব্রিজের সামনে যান। সেখানে ৩টি মোটরসাইলে করে ৬ ব্যাক্তি ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনতাই করে শিববাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারী সবার মাথায় হেলমেট ও মাক্স পরা ছিলো।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com