1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

গাইবান্ধার সাবেক এমপি গিনি গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২.৩২ পিএম
  • ৩৪৬ Time View

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

রেজাউল করিম মল্লিক জানান, গিনি ও জ্যাকব গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদেরকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com