1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

রাবির ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১১.২২ এএম
  • ১৯০ Time View
Rajshahi-University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই প্রশ্ন করা হবে।

এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এবারের এইচএসসি পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে সেই সিলেবাসের আলোকেই রাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভর্তি কমিটির সভায় উক্ত বিষয়টি অনুমোদন হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচি বা সিলেবাস অনুসরণ করা হয়েছে তার আলোকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি ৫৫ টাকা। এছাড়া বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। এতে সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

২৫ জুলাই সোমবার সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তিযুদ্ধ শুরু হবে। পরদিন ২৬ জুলাই মঙ্গলবার ‘এ’ (মানবিক) ইউনিটের ও শেষের দিন ২৭ জুলাই বুধবার ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দিয়ে শেষ হবে। ভর্তি পরীক্ষা ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে। বিপরীতে নম্বর থাকবে ১০০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১.২৫। এছাড়া পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com