1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪০ পিএম
  • ১৪৩ Time View

সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ও বিকেলে আলাদা সময়ে সিলেটের জৈন্তাপুরে ২ ও কানাইঘাটে ২ এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুরে জৈন্তাপুর উপজেলায় আকস্মিক ভারি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে আলাদা স্থানে দুজনের মৃত্যু হয়। তারা হলেন: জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)। শনিবার দুপুর ১২টার দিকে আলাদা স্থানে এ বজ্রপাত হয়।

এরমধ্যে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন, আর নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিল। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। মৃতদের মধ্যে একজন কালা মিয়া (৩০)। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অপরজন পৌরসভার বাসিন্দা দলইমাটি গ্রামের নুর উদ্দিন (৬০) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শনিবার বিকেল ৪টার সময় কানাইঘাটে আলাদা স্থানে বজ্রপাতে দুজন মারা গেছে। দুজনের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে নিজ বাড়ির সামনে চারাক্ষেতে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে।

ইউনিয়ন সদস্য কালাম হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চারাক্ষেতে দ্বীন ইসলাম লাকড়ি শুকাতে দিয়েছিলেন। দুপুরে ওই লাকড়ি আনতে গেলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানান, বজ্রপাতে মৃত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com