বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

নিজস্ব প্রতিবেদক: আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি বিশেষ মতবিনিময় সভা অনু্িষ্ঠত হয়েছে। সম্প্রতি (১৪ সেপ্টেম্বর ২০২৪) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এ নির্দেশনা মূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন।

সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব সাজ্জাদ জহির, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, জনাব মোঃ গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। এসময় তারা বর্তমান আর্থিক খাত বিশ্লেষণ পূর্বক আইএফআইসি ব্যাংকের করণীয়সহ গ্রাহকের আমানতের সুরক্ষা ও গ্রাহকসেবার মান আরো উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন এবং তা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করেন।

সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS