1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫২ পিএম
  • ২৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ইন্টারন্যাশনাল ট্রেড উইংপ্রধান মোঃ রফিকুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এবং ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশ নেন।

মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রতিটি মানুষের হৃদয়ের ব্যাংক। প্রবাসীরা এ ব্যাংককে নিজের ব্যাংক হিসেবে বিবেচনা করে। এ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স স্বজনদের কাছে পাঠাতে তারা স্বাচ্ছন্দ অনুভব করে। প্রবাসীদের আস্থার এ ব্যাংক আবারো নিজের গতিতে চলতে শুরু করেছে। তিনি বলেন, আমরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করছি। এ বিষয়ে ইসলামী ব্যাংকের সুনাম সর্বজনবিদিত।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের সাথে রেমিট্যান্স হাউজ এবং বিদেশি ব্যাংকগুলোর যে সম্পর্ক তা আরো জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রবাসীদের সেবা আরো উন্নত করা সম্ভব হবে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের সাথে কাজ করার জন্য ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজ এর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com