1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪০ পিএম
  • ২৫৭ Time View

সিলেট প্রতিনিধি: আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্রার গৌছুল উলুম মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানের সঙ্গে  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে রাত সোয়া চারটার দিকে বিমান বন্দর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) সাইফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, হামলার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে নগরের বনকলাপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনজুরের অবস্থা গুরুতর হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com