1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইউনিয়ন ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৫ পিএম
  • ৬৬৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সকল আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণের সাথে ব্যাংকের সার্বিক ব্যবসা বাণিজ্য পর্যালোচনার জন্য এক সম্মেলন আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্ধসঢ়;দীন আহমদ।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। সম্মেলনে প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপকবৃন্দ ও প্রধান কার্যালয়ের সকল বিভাগের প্রধানগণ সংযুক্ত ছিলেন।

সভায় ব্যাংকের সর্বশেষ আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও আয়-ব্যয়ের পর্যালোচনা ও প্রবাসী আয় এবং চলমান তারল্যের অবস্থা বিশদভাবে আলোচনা করা হয়। ব্যবসা উন্নয়ন ও তারল্যের বিষয়ে আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণের পদক্ষেপ ও প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করা হয়।

প্রধান অতিথি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্ধসঢ়;দীন আহমদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়। সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি তাঁদের কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন ব্যাংক পিএলসি যে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক তা যথোপযুক্তভাবে তুলে ধরার নির্দেশ প্রদান করা হয়। চলতি বছরের জন্য নির্ধারিত ব্যবসার লক্ষ্য অর্জন ও সাময়িক তারল্য সমস্যা সমাধানের জন্য শাখা ব্যবস্থাপকগণের দৃঢ় প্রচেষ্টা ও সাহসিকতার জন্য ধন্যবাদ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com