1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৪১ পিএম
  • ১৮০ Time View

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com