1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলাসহ ব্যাবসা পরিচালনায় কোন বিধি নিষেধ থাকছে না

  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৫৩ এএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পরিষদ আজ ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ইসলামী ব্যাংকের দৈনন্দিন স্থিতি ইতিবাচক হওয়ায় গভর্নর সন্তোষ প্রকাশ করেছেন।

ব্যাবসা পরিচালনা সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় জানান যে, এখন থেকে ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলাসহ ব্যবসা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কোন বিধি নিষেধ থাকছে না | এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে |

তিনি আমানতকারীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সুরক্ষিত আছে। গ্রাহকদের চাহিদা পূরণের জন্য ইসলামী ব্যাংকের নিজস্ব ফান্ডই যথেষ্ট | তবে প্রয়োজন হলে তারল্য সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে বিবেচনা করবে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভা শেষে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের বিরাজমান সুবিধা নিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিকট সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেছে। ব্যাংকের পারফরমেন্স ও ব্যাবসায়িক অর্জনের মাধ্যমে ইসলামী ব্যাংক কোটি কোটি গ্রাহকের আস্থার কারণে দ্রুততম সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com