1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

২৩ কোটি টাকা ত্রাণ দিলো কেন্দ্রীয় ব্যাংক

  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৭ এএম
  • ১৯৪ Time View

দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ অর্থ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের অনুষ্ঠিত ৪৩৬তম পর্যদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা’ তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের (এক কোটি) সমপরিমাণসহ মােট ২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এ তহবিল হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ‘জুলাই বিপ্লবে’ হতাহতদের সাহায্যে আরও ৫ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com