1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইউনিয়ন ব্যাংবের নবগঠিত পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০০ পিএম
  • ২৮৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৭/০৮/২০২৪ ইং তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত। ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে আজ ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য সর্বজনাব মোঃ হুমায়ুন কবীর, মোহাম্মদ সাইফুল আলম, ড. শহিদুল ইসলাম জাহীদ এবং শেখ জাহিদুল ইসলাম, এফসিএ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং প্রারম্ভেই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যূত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত এবং আহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

নবগঠিত পর্ষদ ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। পর্ষদ ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করেন এবং বর্তমান সমস্যাবলী সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, আমানতকারী-সহ অন্যান্য সকল স্টেকহোল্ডার এবং বাংলাদেশ ব্যাংক-সহ সকল নিয়ন্ত্রনকারী সংস্থার নির্দেশ ও সহযোগিতা নিয়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে সমাধানের সংকল্প ব্যক্ত করেন।

পরিশেষে, পর্ষদ সকলের সহযোগিতায় ইউনিয়ন ব্যাংক পিএলসি.-কে শরিয়াহ মোতাবেক পরিচালনার মাধ্যমে একটি আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com