1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’

সিলেটে মাদ্রাসার ছাত্র সাজু ৬ দিন ধরে নিখোঁজ, উদ্বিগ্ন অভিভাবক

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৭ পিএম
  • ২৯৪ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে মাদ্রাসার ৬ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্বনাথ উপজেলায় ছয় দিন ধরে সাজু মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে থেকে নিখোঁজ রয়েছে  সে। সাজু বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের রুসমত আলীর ছেলে ও বিশ্বনাথ মাদানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সন্ধান চেয়ে তার পিতা গেল ইতোমধ্যে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ্য যে, নিখোঁজের দিন অন্যান্য দিনের মতো বিকেল ৩টায় বাড়ি পথকে বের হয় সাজু মিয়া। পরে সন্ধ্যা হয়ে এলেও, সে ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবার। পাড়া- প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতেও সন্ধান মিলেনি তার।

সূত্র জানায়, জন্মের সময় মাকে হারায় সাজু। তখন থেকেই দায়িত্ব ভার নেন তার মামা বকুল মিয়া। এরপর থেকে একই গ্রামে বাড়ির পাশ্ববর্তী নানা বাড়িতে মামার সংসারে বেড়ে ওঠে সে। তাকে ভর্তিও কওে দেওয়া হয় মাদ্রাসায়। হঠাৎ তার নিখোঁজের ঘটনায় ভেঙ্গে পড়েছেন বকুল মিয়া।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে। সন্ধান চেয়ে ইতোমধ্যে থানায়-থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা। ছেলেটিকে খুঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com