1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শুক্রবারও চলবে মেট্রোরেল

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০৯ পিএম
  • ১৮২ Time View

শুক্রবারও চলবে মেট্রোরেল। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

শুরু থেকে সপ্তাহে ছয়দিন মেট্রোরেল চলাচল করছে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বন্ধ থাকে। দীর্ঘদিন ধরেই শুক্রবার মেট্রো চালুর বিষয়ে যাত্রীদের আগ্রহ ছিল। এই বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএলের একাধিক সূত্র।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করেই শুক্রবারে মেট্রোরেল চালু করতে কাজ চলছে। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে।’

ডিএমটিসিএলের আরেকটি সূত্র জানিয়েছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি অনেকটাই নিশ্চিত। খুব বেশি সময় লাগবে না। স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য কর্মীদের ডিউটি রোস্টার তৈরির জন্য এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার মেট্রোরেলের সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ওই সূত্র। তবে সকালের দিকে যাত্রী কম থাকায় দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে পারে। সেক্ষেত্রে উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ১৩ মিনিটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com