1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বন‌্যার্তদের পাশে দাঁড়ালো শাওমি বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৮.২৭ পিএম
  • ৩৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২,০০০ পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দিয়েছে কোম্পানিটি।

সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভাপতির কাছে সংস্থাটির কার্যালয়ে শাওমি বাংলাদেশের প্রতিনিধিরা প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন। শাওমি বাংলাদেশের বিশ্বাস, দেশের এই সংকটময় মুহূর্তে সকলে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যা আটটি জেলার হাজার হাজার পরিবারকে প্রভাবিত করেছে, যার মধ্যে ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ এবং চট্টগ্রাম অন্তর্ভুক্ত। শুধু ফেনীতেই ৩৫০,০০০ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের ব্যাপক সহায়তার প্রয়োজন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই কঠিন সময়ে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের একসঙ্গে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় দ্রুত আমাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। শাওমি বাংলাদেশের মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে এই সংকটময় মুহূর্তে, এবং যতদিন প্রয়োজন আমরা এই সহায়তা অব্যাহত রাখবো।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com