1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু

সিলেটে নীতিবান ট্রাফিক সার্জেন্ট সুবীর সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬.৫২ পিএম
  • ৩৩২ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর পুলিশের (এসএমধিপতে) কর্মরত নীতিবান ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুবীর তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

২৬ আগষ্ট (সোমবার) সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার এলাকায় মোটর সাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের (এসএমধিপ) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে।

সাইফুল ইসলাম বলেন, ‘সুবীর তালুকদারের লাশ এখন ময়নাতদন্ত চলছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসটি আটক রয়েছে। দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে অফিশিয়াল কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রয়াধীন।

পুলিশ জানায়, ২৬ আগষ্ট (সোমবার) বিকেলে সুবীর তালুকদার তার নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে ছুঁটি কাটিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে রওনা দেন। এ সময় তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজার এলাকায় এলে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাখ এখনও হাসপাতালে রয়েছে বলে জানান ঘনিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com