1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬.৩০ পিএম
  • ১৬২ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার পৃথক চার আদালতে আরও চারটি হত্যা মামলা দায়ের হয়েছে। নতুন মামলাসহ তার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৭০টি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে দুলাল ওরফে সেলিম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি হয়। নিহতের ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয়। নিহতের ভাই আইনাল হক বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাহেশ চৌধুরীর আদালতে এই মামলা করেন।

গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের ডেমরা এলাকার সানারপাড়ে মিরাজ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি হয়। নিহতের ভাই খোরশেদ আলম বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে এই মামলা করেন।

গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরে নাহিদুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চতুর্থ মামলাটি হয়। নিহতের ভাই সবুজ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই মামলা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com