1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে টাঙ্গাইলে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পুরুষদের চুল পড়া রোধে করণীয়

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ২৩২ Time View

নারী-পুরুষ উভয়েরই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় মাথার দুই পাশ থেকে চুল পড়ে কপাল বড় হয়ে যেতে থাকে। এরপর মাথার মাঝ থেকে চুল পড়তে শুরু করে। এতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসকেরা বলছেন, এই সমস্যা মোকাবিলার উপায় আছে।

গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যপক, ডার্মাটোলোজিস্ট ডা. মো আসিফুজ্জামান বলেন, ‘গবেষণায় দেখা গেছে ছেলেদের চুল পড়ার মধ্যে অ্যান্ড্রোলজিস্ট হেয়ার লস হওয়ার হার বেশি। এই সমস্যা মোকাবিলার সুযোগ রয়েছে। প্রথমেই আমরা খাওয়ার ওষুধ দিয়ে থাকি। যেমন ফিনেস্টেরাইড জাতীয় খাবারের ওষুধ প্রেসক্রাইব করা হয়ে থাকে। যেটা এই হেয়ার ফলের কনভারশন হেয়ার ফলিকল প্রিভেন্ট করে। যার ফলে দেখা যায় যে নতুনভাবে চুল গজাতে শুরু করে। এ ছাড়া চুলে বিভিন্ন ধরনের স্প্রে বা লোশন ব্যবহার করতে দেওয়া হয়। সেগুলো ব্যবহারের ফলে এই সমস্যা থেকে পরিত্রাণ মিলতে পারে। এর পাশাপাশি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে। যেমন—পিআপি থেরাপি।  ওষুধ সেবন কিংবা থেরাপি নেওয়ার পরেও চুল পড়া বন্ধ না হলে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে।’ 

চুল পড়া প্রতিরোধে খাদ্যাভাসে পরিবর্তন আনাও জরুরি। টাইমস অব ইন্ডিয়ার তথ্য, শরীরে প্রোটিনের ঘাটতি হলে চুল পড়তে পারে। চুল পড়া প্রতিরোধে চর্বিযুক্ত মাছ, মাংসসহ বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। চুল পড়া কমানোর আরেকটা উপায় হচ্ছে, চুলের গোড়ায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা। ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিতে পারে। এতে চুলের ফলিকল উত্পাদন বাড়ে এবং চুল পড়া কমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com