1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

অবশেষে সিলেটের আলোচিত এমএমপি পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বদলী

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬.১৮ পিএম
  • ২৩০ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে বহুল আলোচিত মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার বিতর্কিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ (পিপিএম) কে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী  রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়েছে।

সদ্য সংঘটিত  সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে মারমুখী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আজবাহার আলী। সব সংঘর্ষের সময় তিনি তার অধিনস্থ পুলিশদের গুলি চালাতে নির্দেশ দিতে দেখা গেছে। ২ আগস্ট (শুক্রবার) সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালের সামনে আন্দোলনরত ছাত্র-জনতাকে তিনি হাত-ছানি দিয়ে ডেকে বলেছিলেন- ‘বাপের বেটা হলে তোরা সামনে আয়’। এ দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল।

এদিকে, বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার  হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ উপ-পুলিশ মহা পরিদর্শককে (ডিআইজি) এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com