1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

বিএনপি নেতা মতির বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬.০৬ পিএম
  • ২৭৮ Time View

হাতীবান্ধা সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী মন্টু মিয়া। 

বুধবার দুপরে উপজেলার ফকির পাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  মন্টু মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির মতির নেতৃত্বে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী এসে আমার বসত বাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। পরে ওই জমি দখল করে অবৈধ ভাবে বাউন্ডারি লাগানোর ব্যাবস্থা করেন।

এসময় অভিযোগ করে আরও বলেন ৫ আগষ্ট সরকার পতনের পর খন্দকার হুমায়ুন কবির মতি বিভিন্ন মানুষের জমিজায়গা দখলের উৎসবে মেতে উঠেছে।  এব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এর কাছে ন্যায় বিচার দাবী করছে ভুক্তভোগী মন্টু মিয়া।

উল্লেখ্য যে ফকির পাড়া ইউনিয়নের ৮৮ শতাংশ জমি যার খতিয়ান নং ৩৪০ দাগ নং ৩০৩৫ ও ৩০৪৩ জমিটি আদালতের রায়ের পর আপিল করেন হুমায়ন কবির মতির চাচাতো ভাই আনারুল। বিচারাধীন অবস্থায় সেই জমি জোড় করে দখল করেন এই হুমায়ুন কবির মতি।

অভিযুক্ত হুমায়ুন কবির মতি বলেন আমরা কারো জমি দখল করিনি ।

এ ঘটনায় বিএনপি নেতা হাসান রাজিব প্রধানের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন জমি দখলের ঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com