1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৬.২৭ পিএম
  • ৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শোরুমে গিয়ে পণ্য কেনার পাশাপাশি ঘরে বসে অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে কেনা যাচ্ছে দেশের সুপারব্র্র্যান্ড ওয়ালটনের পণ্য। ওয়ালটন প্লাজার ওয়েবসাইট (eplaza.waltonbd.com) থেকে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কম্পিউটার ও এক্সেসরিজ কিনলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা।

দেশব্যাপী অনলাইনে ওয়ালটন প্লাজার ওয়েবসাইট থেকে পণ্য কিনে যে কোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই এই ছাড় পাওয়া যাবে। এ সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রেতারা দেশীয় পণ্য কিনতে অভ্যস্ত হবেন বলে ধারণা সংশ্লিষ্টদের।
অনলাইনে ই-প্লাজা থেকে ওয়ালটন পণ্য কেনায় ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। আছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ক্রয়ের সুযোগ। ক্রেডিট কার্ডে ইএমআই এর আওতায় ১২ মাসের জিরো ইন্টারেস্ট সুবিধায় পণ্য কেনার সুযোগও দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা।

ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কো-অর্ডিনেটর নাফিস ইসতিয়াক জানান, বিশ্বের যে কোনো স্থানে বসেই ফ্রিজ, এসি, টিভি, ডেস্কটপ ও ল্যাপটসহ সব ধরনের ওয়ালটন পণ্য অনলাইনে কেনার সুযোগ রয়েছে। ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েশ দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে।

এছাড়াও বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ, বিকাশ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য পরিশোধ করা যাচ্ছে সহজেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com