1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩.২১ পিএম
  • ১৩৪ Time View

আগামী দিনগুলোতে পাকিস্তান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (১৯ আগস্ট) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূসকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com