1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

শিক্ষার্থীদের বৃত্তি দিলো ক্র্যাব

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৮.৪৭ পিএম
  • ১৫৬ Time View

শিক্ষার্থীদের মনোযোগি হয়ে পড়ালেখার আহবান জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে তা নিসন্দেহে প্রশংসনীয়। 

ক্র্যাবের সকল কর্মকাণ্ডে আগে পাশে ছিলাম ভবিষ্যতওে থাকবো। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্র্যাব মিলনায়তনে আয়োজিত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি দীর্ঘ ১৩ বছর ধরে ক্রাবের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছি।

আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই এই ভেবে যে, আমি সাংবাদিক না পুলিশ। আজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ছোট পরিসরে। ভবিষ্যতে আরো বড় পরিসরে ক্র্যাব এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ও উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, ডিআরইউর সাবেক সভাপতি ও ক্র্যাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনটির অন্যান্য সিনিয়র সদস্যরা।

 এবার ক্র্যাবের ১০ সদস্যের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হলো। শিক্ষাবৃত্তি যাদের দেওয়া হয়েছে তারা হলেন- ক্র্যাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের মেয়ে সিমি রহমান, সোহানুর রহমানের ছেলে তাহসিন, আজাদ হোসেন সুমনের মেয়ে কামরুননেসা মাহি, ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগরের মেয়ে অর্পিতা রায় মায়াবী, সাবেক অর্থ সম্পাদক এস এম দোলোয়ার হোসেনের ছেলে এস এম রেদোয়ান হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে আহমেদ আবীর, ইকবাল হাসান ফরিদের ছেলে অনন্য আরাফ, ক্র্যাব সদস্য মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর মেয়ে নাফিসা চৌধুরী, বেলাল উদ্দিন সেতুর ছেলে সেফাত সানায়াত ও ফজলুল হক শাওনের ছেলে সপ্নীল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com