1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

শাওমি বাংলাদেশ ট্রাফিক পুলিশের জন্য দেশব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি চালু করেছে

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১১.১৭ এএম
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শাওমি বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে
ছাতা বিতরণের উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে, দীর্ঘ সময় ধরে রোদ ও বৃষ্টিতে কাজ করা পলিশ
সদস্যদের শাওমি কিছুটা স্বস্তি প্রদান করছে। শাওমির এই উদ্যোগ ট্রাফিক পুলিশদের গুরুত্বপূর্ণ সেবার
স্বীকৃতি এবং সংহতি প্রদর্শনের লক্ষ্যে নেওয়া হয়েছে।

ছাতা বিতরণ ১৩ই আগস্ট ২০২৪ বিকেলে ঢাকার গুলশান-১ সার্কেল, গুলশান-২ সার্কেল এবং বনানী ১১ সহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক চৌরাস্তায় শুরু হয়, যেখানে শাওমি বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।

শাওমির চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা,
বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের প্রধান সব সড়ক, শপিং মল সংলগ্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক
পয়েন্টে মোট ৮০০টি ছাতা ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হবে।

এই বিষয়ে, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, জনাব জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে, আমরা
কমিউনিটিতে অবদান রাখাকে গভীরভাবে মূল্যায়ন করি, এবং যারা জনসেবায় নিরলসভাবে কাজ করেন তাদের
সহায়তা করি। এই ছাতা বিতরণ আমাদের দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন পরিশ্রম করা
ট্রাফিক পুলিশ সদস্যদের এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের একটি উপায়।”

শাওমি সম্পর্কেঃ
শাওমি কর্পোরেশন (“Xiaomi”) ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ (১৮১০.এইচকে) এ
হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হল একটি কনজিউমার ইলেকট্রনিক্স
এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশের নিজেদের অফিসিয়াল
কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে
নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com