1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

সিলেট নগরীর ফুটপাত আবারও হকারদের দখলে

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১০.৩৬ পিএম
  • ২৪৭ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর ফুটপাত আবারও হকারদের দখলে চলেগেছে। গত কয়েক দিন ধরে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামীলীগ সরকাররের পতনের পর শীর্ষ ও স্থানীয় নেতারা গাঁ ঢাকা দিলে অভিবাবকহীন হয়ে পড়ে সিলেট সিসিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আত্মগোপন ও সিসিক কর্মকর্তাদের অনুপস্থিতিতে কর্পোরেশনে দেখা দেয় অচলাব¯    ’া। ফলে সংকুচিত হয়ে গেছে ফুটপাত ও রাস্তা, বেড়েছে যানজট। একই সাথে যত্রতত্র বেড়েছে সিএনজি অটোরিক্সা পার্কিং। এমন অবস্থায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে দায়িত্ব পালনকারী আনসারী ও শিক্ষার্থীরা পড়েছেন বেকায়দায়।

পুলিশের অনুপস্থিতি ও সিলেট সিটি কর্পোরেশনের নিরবতার সুযোগে নগরীর ফুটপাত ও রাস্তা দখলের প্রতিযোগিতায় নেমেছেন হকাররা। সিসিকের পক্ষ থেকে একশনে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন হকাররা। রাস্তার পাশাপাশি নগরীর লালদিঘীর পাড়ে নির্মিত অস্থায়ী হকার মার্কেটও দখলে  রেখেছেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু করে নগরীর বন্দরবাজার পয়েন্টের রাস্তায় দুদিকে রিক্সা-ভ্যান ও ঠেলাভ্যান নিয়ে হকাররা দেদারছে বসে আছেন। বন্দরবাজার থেকে রংমহল টাওয়ারের রাস্তার পাশও চলে গেছে হকারদের দখলে। মধুবন মার্কেটের সামন থেকে জেলরোড, কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সর্বত্রই হকারদের দৌরাত্ম  বেড়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লালদিঘীরপারস্থ হকার মার্কেট ঘুরে দেখা গেছে, সেখানেও রয়েছে হকারদের অবস্থান। তবে অর্ধেকের বেশী দোকান খালি পড়ে রয়েছে। আবার কেউ কেউ লালদিঘীরপারেও ব্যবসা করছেন আবার রাস্তায়ও ব্যবসা করছেন।

জানা গেছে, (৫ আগস্ট) গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে নগর ভবনের কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। এমন পরিস্থিতিতে অনেকটা অভিভাবকহীন শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান ছেড়ে ফের রাস্তায় বসে পড়েছেন। এতে তৈরী হচ্ছে রাস্তায় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com