1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭.০০ পিএম
  • ৩৭০ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ ভূ-কম্পন আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, তাদের ১০০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থল, আকাশ ও সমুদ্রপথে কৌশলগত জরিপ পরিচালনা করবে। ৪৭০ বর্গ মাইলের শহর লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে। এ কাজ করতে তাদের এক ঘণ্টার মতো সময় লাগবে।

এর আগে গত ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর এলাকায়। ওই ভূমিকম্পেও কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com