1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

সিলেট জুড়ে প্রতিহিংসায় লুটপাট, ভাংচুর ও ধ্বংসযজ্ঞ চলছে

  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১১.১৯ পিএম
  • ২৮৯ Time View

সিলেট প্রতিনিধি: গোঠ সিলেট জুড়ে প্রতি হিংসায় মেতে উঠেছেন অতিউৎসাহী জনতা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পরই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে-সাথে সিলেটজুড়ে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ।

সোমবার (৫ অক্টোবর) বেলা ২টার পর থেকে নগরজুড়ে আনন্দ উল্লাসের পাশাপাশি অতিউৎসাহী জনতা কর্তৃক ডিসি অফিস, এসপি অফিস, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানা ও সরকারী স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন সরকারী অফিসে চলে আসবাবপত্র লুটপাট।

এদিকে সোমবার (৫ অক্টোবর) বিকেলে আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বাসভবন, মাহিউদ্দিন আহমদ লোকমানের ব্যবসা প্রতিষ্ঠান মাহা’সহ বিভিন্ন অফিসে হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের শাপলাবাগ এলাকায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পৃথক ভাবে আরও কয়েকটি দল নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) রণজিত চন্দ্র সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহ-সভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

এ ছাড়া নগরে আওয়ামী লীগ-সমর্থিত অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার (৫ অক্টোবর) বেলা তিনটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় অবস্থিত সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আগুন দেওয়া হয়। এসময় ডিসি অফিস, জেলা পরিষদ ভবন, কোতোয়ালী থানা, লামাবাজার পুলিশ ফাঁড়িসহ অধিকাংশ থানাতে চলে হামলা-ভাংচুর। বেলা ৫টার দিকে সেনাবাহিনী এসব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়।

সার্বিক বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com